প্রবাস বাংলা
ঢাকাFriday , 1 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে রবিবার থেকে শুরু হচ্ছে গালফ ট্রাফিক সপ্তাহ ২০২৬

Link Copied!

পিবিএন ডেস্ক : আগামী রবিবার থেকে ওমানে শুরু হতে যাচ্ছে গালফ ট্রাফিক সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) দেশগুলোর অংশগ্রহণে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “নিরাপদে চলি” এবং কর্মসূচি চলবে আগামী ৭ মে পর্যন্ত।

ওমানের রয়্যাল পুলিশ জানিয়েছে, এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রদেশে সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের বিভিন্ন সংস্থা অংশ নেবে।

এছাড়াও, মাসকাট পৌরসভার প্রধান আহমেদ বিন সাঈদ আল আমরি আগামী ৩ মে মাসকাটের “মল অব ওমান”-এ আয়োজিত ট্রাফিক সচেতনতা প্রদর্শনীর উদ্বোধন করবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।