প্রবাস বাংলা
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় চুরি প্রতিরোধে মহল্লা কমিটি গঠন এলাকাবাসীর ঐক্যের আহ্বান

প্রবাস বাংলা
মে ৩, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ রাশেদ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফ ভাটা সিপাহীপাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও নিরাপত্তাহীনতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রেক্ষিতে এলাকাবাসীর উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং ৭০ সদস্যবিশিষ্ট একটি মহল্লা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সিপাহীপাড়া ঈদগা মাঠে আয়োজিত এই সভায় এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ এবং সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি হাজী জসিম।

সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন সৈয়দ আলম, সাবেক মেম্বার আব্দুল মালেক, মাওলানা কামাল উদ্দিন, মীর হোসেন, মহিনুদ্দিন, শাহ আলম, মোঃ জাহাঙ্গীর, মোহাম্মদ সিরাজ, মোঃ বারেকসহ আরও অনেকে। এছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এলাকায় দিন দিন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।” তারা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থানই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।

সভায় সিদ্ধান্ত হয় যে, নবগঠিত মহল্লা কমিটি এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম হাতে নেবে। এর মধ্যে রয়েছে রাতের পাহারা ব্যবস্থা চালু করা, সন্দেহজনক চলাফেরা নজরদারি করা, এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে সিপাহীপাড়া এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে এবং সবাই মিলে একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।