প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ৮ মাস পর ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মর মৃত্যু

প্রবাস বাংলা
মে ৭, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া গ্রামের মোহাম্মদ মহসিন (৩০) ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মাত্র আট মাস আগে দেশে এসে বিয়ে করেছিলেন। নতুন সংসার শুরু করলেও সেটি গুছিয়ে তোলার আগেই নিভে গেল তার জীবন প্রদীপ।

জানা যায়, গত ১ মে ওমানের রাজধানী মাস্কাট-এর আল খয়ের এলাকায় কর্মস্থল থেকে নিজ বাসায় ফিরছিলেন মহসিন। তিনি একটি ব্যাটারিচালিত মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎ গাড়িটি বিকল হয়ে যায়। পরে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি ঠিক করার চেষ্টা করছিলেন।

এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ‘প্রাডো’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে মাস্কাটের খৌলা হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে তিনি মারা যান।

মহসিনের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সদ্য গড়ে ওঠা সংসারটি ভেঙে পড়েছে মুহূর্তেই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।

মোহাম্মদ মহসিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী। তার আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।