প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মৃত্যু

প্রবাস বাংলা
মে ১৩, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানের মুলাদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন চার ভাই বলে জানা গেছে।

নিহত ৪ ভাই হলেন- মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ,  মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহিদ। তারা চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান।

পারিবারিক সুত্রে জানা গেছে, ওই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই-ই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ তারিখ তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওমানের মুলাদ্দা নামক এলাকায় ওমানের স্থানীয় সময় দুপুরের দিকে গাড়ির এসির বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে৷ রাতের দিকে তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এমন মর্মান্তিক ঘটনায় পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ওমান প্রবাসী শাহেদ আশরাফী জানান- একটি গাড়িতে থাকা অবস্থায় এসির গ্যাস বাষ্পজনিত দুর্ঘটনায় তারা মারা যান। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে গভীর শোক।

দূতাবাস সুত্রে জানা, মৃত্যু বরণ করা চারজনের লাশ বর্মতানে (sultan qaboos military hospital) সুলতান কাবুস সামরিক হাসপাতাল রয়েছেন। ময়নাতদন্ত শেষ মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

পারিবারিক সুত্রে আরও জানা যায়, ৫ ভাইয়ের মধ্যে অবশিষ্ট একমাত্র ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন। নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। দুই ভাই একসাথে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হলেও, ফিরলেন নিথর দেহ হয়ে।

এই মর্মান্তিক ঘটনায় তাদের পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।