প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দুবাই থেকে দেশে ফিরেই অসুস্থ প্রবাসী, খোঁজ মিলছে না পরিবারের

প্রবাস বাংলা
মে ১৩, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ ও শারীরিকভাবে অসহায় অবস্থায় পাওয়া গেছে সত্তোরোর্ধ্ব মো: আব্দুল মজিদ নামের এক প্রবাসীকে। গতকাল ১২ মে মঙ্গলবার রাত পৌনে ৮টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

জানা গেছে, মো: আব্দুল মজিদ বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। এমনকি ইশারা-ইঙ্গিতের মাধ্যমেও নিজের পরিচয় বা প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে জানাতে পারছেন না।

তার বাম পায়ে আঘাত রয়েছে এবং ডান পা নাড়াতে পারছেন না। ফলে চলাফেরার জন্য অন্তত দুইজনের সহায়তা প্রয়োজন হচ্ছে। ট্রাভেল পারমিটে তাঁর স্থায়ী ঠিকানা হিসেবে “মৌলভীবাজার” এবং পিতার নাম “মীর” উল্লেখ থাকলেও, এর বাইরে পরিবার বা বর্তমান ঠিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য কোনো ডকুমেন্টও নেই।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের অনুরোধে বর্তমানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই প্রবাসীকে জরুরি সহায়তা প্রদান করছে। তিনি বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার, চট্টগ্রামে ব্র্যাকের তত্ত্বাবধানে রয়েছেন। সেখানে তাঁর থাকা, খাবার, চিকিৎসা ও সার্বক্ষণিক দেখভালের ব্যবস্থা করা হয়েছে।

মো: আব্দুল মজিদের স্বজনদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

যোগাযোগ:
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, চট্টগ্রাম
📞 +8801897-611332
📞 +8801704121077

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।