প্রবাস বাংলা
ঢাকাThursday , 14 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের শোক প্রকাশ 

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে চার সহোদর প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব – ওমান।

ওমানের মুলাদ্দা এলাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া গ্রামের বাসিন্দা আপন চার সহোদর ভাই, রাশেদ, সাহেদ, সিরাজ ও শহিদ একটি গাড়ির ভিতরে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

এ হৃদয়বিদারক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

চার ভাইয়ের আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাব- ওমান চেয়ারম্যান আজিমুর হক বাবুল সিআইপি।

এক শোকবার্তা শোকবার্তায় ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি বলেন, একই পরিবারের চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদের পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।

তিনি আরও বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব – ওমান।

এদিকে চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওমানসহ দেশের বাড়িতেও নেমে আসে শোকের মাতম। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং নিহতদের জন্য দোয়া কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।