পিবিএন ডেস্ক :
ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ৩৮২ জন বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন।
ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওমানি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও।
ওমানের স্থানীয় গণমাধ্যম ডেইলি মাস্কাট জানান- ওমান রয়্যাল পুলিশ (ROP) এক ঘোষণায় জানায়, পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরি সামনে রেখে মানবিক বিবেচনায় এই বিশেষ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
মহামান্য সুলতানের এ মহৎ উদ্যোগের মাধ্যমে বন্দিদের নতুনভাবে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তাদের পরিবারও ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবে।
ওমানজুড়ে এই রাজকীয় ক্ষমার ঘোষণাকে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।