প্রবাস বাংলা
ঢাকাFriday , 29 May 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে বিমান যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Link Copied!

পিবিএন ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের আয়োজন করেছে। এ উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়ন ও আন্তরিক সেবাদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে জানিয়েছে সংস্থাটি।

ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সকল রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য পরিবেশন করা হয় বিশেষ ঈদ মেনু। যাত্রীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিমানের এমন আয়োজনের প্রশংসা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।