প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

প্রবাস বাংলা
মে ২৯, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে ৩৬ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

তাদের অভিযোগ, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার–এর কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা কয়েকজন দাবি করেন, দেশে ফেরানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এছাড়া এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন বলেও জানান তারা।

সংস্থাটির ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে তারা প্রতারণার শিকার হয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য জানান, দেশে ফেরা ৩৬ জনকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।