প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

নিখোঁজের তিনদিন পর গাড়িতে মিলল গলিত লা’শ

প্রবাস বাংলা
জুন ১, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে নিখোঁজের তিনদিন পর নিজ গাড়িতে মিলল মোহাম্মদ মিজান নামের এক বাংলাদেশির গলিত লা’শ।
তার বন্ধু বিল্লাহ হোসেন মনির জানান, আজ ১ জুন (সোমবার) সকাল ১১টার দিকে, ওমান আল বাতেনা অঞ্চলের সোহারের লুলু হাইপারমার্কেটের পার্কিং এলাকায় একটি গাড়ির ভেতরে দরজা বন্ধ অবস্থায়, তার (মিজান) ম’রদেহ দেখতে পান স্থানীয় এক ওমানি নাগরিক।

পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে রয়েল ওমান পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে।

তিনি আর-ও জানান, গত শুক্রবার দুপুরের দিকে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনতে বাসা থেকে বের হন তিনি। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি। দোকানের কর্মচারীরা একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই বন্ধু, স্বজনেরা খুঁজতে থাকেন।

তবে মৃত্যুের কারণ এখনো জানা যায়নি।
দূতাবাস সূত্রে জানা যায়, মরদেহ গলিত অবস্থা বর্তমানে ওমানের রাজধানীর মেলেটেরি হাসপালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ শনাক্ত করা হবে। আগামীকাল সকালে দূতাবাসের একটি টিম হাসপালে যাওয়ার কথা রয়েছে।

নিহত মিজানুর রহমান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তৃতীয় সন্তান।।

ওমান প্রবাসী তরুণ ব্যবসায়ী মিজান। ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কন্টেন্ট তৈরি করতেন। ওমানের সোহার সিটিতে বসবাসরত মিজানের সোহার ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি আইসক্রিমের দোকান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো ধরনের হতাশা থেকে গাড়ির মধ্যে স্ট্রোক করে তার মৃ’ত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে সফলতার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) নিজস্ব গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকেই মিজানুর নিখোঁজ ছিলেন। এরপর প্রবাসী সহকর্মী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে তার ব্যক্তিগত গাড়ির ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

এদিকে মিজানুরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের প্রতি আবদেন জানিয়েছে করেছে তার পরিবার।
প্রিয়জনের মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে দেশে এনে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ওমানে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য থানায় জানানো হয়নি। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে যাচাই করছে।

তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার অকাল ও রহস্যজনক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ভিটিদাউদপুর গ্রামের বাতাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।