প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

প্রবাস বাংলা
জুন ৮, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৮ জুন) বিকেলে এমিরেটস রোডে একটি ট্রাকের সঙ্গে মিনিবাসের এই সংঘর্ষ ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি হঠাৎ রাস্তার মাঝখানে থেমে যায়। এ সময় পেছন থেকে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়।

দুবাই ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ট্রাফিক টহল পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন এবং আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে চালকদের যানবাহনের যান্ত্রিক অবস্থা যাচাই করে সড়কে নামার আহ্বান জানানো হয়েছে, যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।