প্রবাস বাংলা
ঢাকাSunday , 14 June 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাসের গণশুনানি অনুষ্ঠিত

Link Copied!

পিবিএন ডেস্ক : কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া, তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দূতাবাসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের উদ্যোগে মাসিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে দূতাবাসের হলরুমে জুন ২০২৬ মাসের গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গণশুনানিতে শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবাসহ দূতাবাসের বিভিন্ন সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রাপ্তি আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে দূতাবাসের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর জোর দেওয়া হয়।

প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের নিয়মিত গণশুনানিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সরাসরি রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ সৃষ্টি হওয়ায় বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধানের পথ সুগম হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সেবার মানোন্নয়নে বাংলাদেশ দূতাবাস, কুয়েত প্রতি মাসেই এ ধরনের গণশুনানির আয়োজন অব্যাহত রাখবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।