প্রবাস বাংলা
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

টাইমস কুয়েত-এর প্রধান সম্পাদকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রবাস বাংলা
জুন ১৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, বৃহস্পতিবার (১১ জুন) টাইমস কুয়েত পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক জনাব তারেক ইউসুফ আল শুমাইমরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপট এবং কুয়েত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালীকরণে গণমাধ্যমের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনার বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রদূত কুয়েতে বসবাসরত বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহমর্মিতা জোরদারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন এবং কুয়েত ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গণমাধ্যমের সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

এ সময় তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সমুন্নত রাখার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন।

অন্যদিকে, টাইমস কুয়েত পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক জনাব তারেক ইউসুফ আল শুমাইমরি বাংলাদেশ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকটি কুয়েত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গণমাধ্যমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।