প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানের বড় ঘোষণা: অবৈধ প্রবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ

প্রবাস বাংলা
জুন ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিসহ সব অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জর্ডান সরকার। এই সিদ্ধান্তে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন অথবা শর্তসাপেক্ষে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ দূতাবাস জর্ডান এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, নতুন ঘোষণার আওতায় অবৈধ শ্রমিকরা চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানেই থেকে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগও থাকছে।

এ ছাড়া শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। গৃহকর্মী হিসেবে কাজ করা ব্যক্তিরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন। যারা টুরিস্ট ভিসায় জর্ডানে গিয়েছিলেন, তারাও এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস প্রবাসীদের দ্রুত এ সুযোগ কাজে লাগাতে এবং প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সাধারণ ক্ষমা জর্ডানে থাকা হাজারো বাংলাদেশি শ্রমিকের জন্য বড় স্বস্তির খবর হিসেবে এসেছে, যা তাদের আইনি নিরাপত্তা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।