প্রবাস বাংলা
ঢাকাSunday , 21 June 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু: এক গ্রামের পাঁচটি পরিবারে শোকের মাতম

Link Copied!

পিবিএন ডেস্ক : কাতারের সাহানিয়া এলাকায় রবিবার (২১ জুন) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় কাতারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন ছয়জন প্রবাসী শ্রমিক। পথে সাহানিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশিসহ ছয়জনের মৃত্যু হয়।

নিহত বাংলাদেশিরা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মোস্তাক আহমেদ, মাঝতালুক গ্রামের জুবায়ের আহমেদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমেদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে নিহতদের মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কাতারি কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছে এবং মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানা গেছে।

প্রবাসে জীবিকার তাগিদে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুতে তাদের পরিবার-পরিজন, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।