প্রবাস বাংলা ডেস্ক: ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) অনিবার্য কারণবশত সাময়িকভাবে পাসপোর্ট ডেলিভারি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা বন্ধ থাকবে। তবে এ সময়ের পর থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম পুনরায় চালু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব সেবাগ্রহীতা পাসপোর্ট গ্রহণের জন্য দূতাবাসে আসবেন, তাদের সকাল ১১টার পর উপস্থিত হয়ে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।