প্রবাস বাংলা
ঢাকাThursday , 16 July 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

Link Copied!

পিবিএন ডেস্ক : ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন। এরপর বর্তমান নৌবাহিনী প্রধানের স্থলাভিষিক্ত হয়ে দেশের নৌবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত মেয়াদে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার নিয়োগ কার্যকর হবে।

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দীর্ঘ সামরিক জীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও কূটনৈতিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও সদর দপ্তরে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

তার এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। সমুদ্রসীমার নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আধুনিক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক নৌ-সহযোগিতা জোরদারে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।