নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী কর্মীদের বিদেশযাত্রা আরও নিরাপদ ও নিশ্চিন্ত করতে বিমানবন্দরে লাগেজ র্যাপিং সুবিধা চালু রয়েছে। এ সেবার মাধ্যমে স্বল্প খরচে লাগেজ নিরাপদভাবে সংরক্ষণের সুযোগ পাচ্ছেন বিদেশগামী কর্মীরা।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) জানিয়েছে, বিএমইটি’র বহির্গমন ছাড়পত্রধারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য (মেম্বারশিপ গ্রহণকারী) রেমিট্যান্স যোদ্ধারা মাত্র ১০০ টাকায় বিমানবন্দরের যে কোনো লাগেজ র্যাপিং মেশিন থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া লাগেজ সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় সহায়তা, পরামর্শ বা সমস্যার সমাধানের জন্য বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
- টোল-ফ্রি (বাংলাদেশ থেকে): ১৬১৩৫
- বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
আরও তথ্য পাওয়া যাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে: www.wewb.gov.bd।
প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের সেবাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।