প্রবাস বাংলা
ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বৃহত্তর কুমিল্লা উইংয়ের প্রথম সভা অনুষ্ঠিত

Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশ সোশ্যাল ক্লাব–ওমান কর্তৃক অনুমোদিত নবগঠিত বৃহত্তর কুমিল্লা উইংয়ের এক্সিকিউটিভ প্যানেলের প্রথম গ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বৃহত্তর কুমিল্লা উইংয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলামসহ এক্সিকিউটিভ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বৃহত্তর কুমিল্লা উইংয়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় উইংয়ের জন্য অফিস ভাড়া নির্ধারণ, অফিসের ডেকোরেশন ও সৌন্দর্যবর্ধন, অফিস উদ্বোধন এবং নবগঠিত কমিটির আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া উইংয়ের উপদেষ্টাদের নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত ও মতামত নেওয়া হয়।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টায় বৃহত্তর কুমিল্লা উইং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ঐক্য, সহযোগিতা ও মানবসেবার মাধ্যমে প্রবাসে বৃহত্তর কুমিল্লাবাসীর পাশে থাকাই হবে এই উইংয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।