প্রবাস বাংলা
ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান কুরিয়াত অঞ্চলে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের সংবর্ধন অনুষ্ঠান

Link Copied!

পিবিএন ডেস্ক : বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের কুরিয়াত সদস্যদের উদ্যোগে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরিয়াত অঞ্চলে বসবাসরত বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বৃহত্তর নোয়াখালী উইংয়ের অল্টারনেটিভ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান জনাব আজিমুল হক বাবুল (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও জনাব ইফতেখার উল হাসান চৌধুরী।

এসময়, বৃহত্তর নোয়াখালী উইংয়ের পক্ষ হতে সোশ্যাল ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালী উইংয়ের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব হাবিবুর রহমান, জনাব নূর হোসেন, জনাব ইব্রাহিম চৌধুরী, সোশ্যাল ক্লাবের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল হক (সিআইপি) এবং আল বারাকা গ্রুপের চেয়ারম্যান ও বৃহত্তর নোয়াখালী উইংয়ের জেনারেল সেক্রেটারি জনাব আবু ইউসুফ (সিআইপি), সোশ্যাল ক্লাবের অনুমোদিত উইং সমূহের নেতৃবৃন্দ, কুরিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ওমানের কুরিয়াত অঞ্চলে বসবাসরত বৃহত্তর নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের অধীনে অনুমোদিত আঞ্চলিক উইংগুলোর মাধ্যমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সম্পৃক্ত করে ওমানের প্রচলিত আইন-কানুনের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখে সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের জন্য নির্ধারিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত সকলের সামনে পড়ে শোনান। তিনি প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, আইন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, অত্যন্ত স্বল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর, সুশৃঙ্খল আয়োজন এবং আন্তরিক আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়। আয়োজকদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

নৈশভোজ শেষে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশরাফুল ইসলাম অনিক, মাজহারুল ইসলাম, নুরুল আলম, মামুন উর রশিদসহ কুরিয়াতের অন্যান্য সদস্যবৃন্দ।

সার্বিকভাবে, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের কুরিয়াত সদস্যদের আয়োজিত এই সংবর্ধনা ও নৈশভোজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।