নিজস্ব প্রতিনিধি: ওমানের সিনাও ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট। দূতাবাসের একটি কনস্যুলার টিম আগামী ১৪ ও ১৫ আগস্ট ২০২৬ সিনাওয়ে অবস্থান করে বিভিন্ন সেবা প্রদান করবে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ও ১৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিনাওয়ের বাংলাদেশ স্কুলে এসব কনস্যুলার সেবা দেওয়া হবে। স্থানটি হলো বাংলাদেশ স্কুল সিনাও, প্লট নং-২৪১, ব্লক: আল মাগদার, সিনাও।
যেসব সেবা পাওয়া যাবে
কনস্যুলার টিমের মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধন আবেদন, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, এনওসি (NOC), পাসপোর্ট নবায়ন, আইনি সহায়তা, অ্যাটর্নির আবেদন গ্রহণ এবং পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
ই-পাসপোর্টের জন্য আবেদনকারীদের epassport.gov.bd ওয়েবসাইটে অনলাইনে পূরণ করা আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানের সিভিল আইডি সঙ্গে আনতে বলা হয়েছে।
এ ছাড়া ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের নতুন জন্ম নিবন্ধনের জন্য bdris.gov.bd ওয়েবসাইটে করা আবেদনের স্বাক্ষরিত কপি, পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে সিনাও ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের amardutabashmuscat.org পোর্টালের মাধ্যমে সিডিউল গ্রহণ করে নির্ধারিত দিন ও সময়ে কনস্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
পাসপোর্ট বিতরণের ক্ষেত্রেও একই পোর্টালের মাধ্যমে ১৩ আগস্ট ২০২৬ বিকেল ৩টার মধ্যে সিডিউল গ্রহণ করতে হবে। সিডিউল গ্রহণকারীদের মধ্যেই পাসপোর্ট বিতরণ করা হবে।
দূতাবাস জানিয়েছে, আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে আসার প্রয়োজন নেই।
কনস্যুলার সেবা সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করা যাবে +৯৬৮ ৯১৯৬৬৬২১ নম্বরে।