পিবিএন ডেস্ক : ওমানে অনেক ভিক্ষুকের পেছনে সংঘবদ্ধ একটি চক্র কাজ করছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। এসব চক্র ভিক্ষুকদের ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করছে এবং তাদের শোষণ করছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে ওমান পুলিশ।
পুলিশ বলেছে, কোথাও কোনো সন্দেহজনক ভিক্ষাবৃত্তি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে ভিক্ষুকদের শোষণ থেকে রক্ষা করা এবং এসব অবৈধ চক্র বন্ধ করা সহজ হবে।
সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে জরুরি নম্বর ১১৬৬-এ ফোন করে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।