প্রবাস বাংলা
ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বুরাইমিতে প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

প্রবাস বাংলা
September 2, 2026 6:05 am
Link Copied!

পিবিএন ডেস্ক :ওমানের বুরাইমি ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, মাসকাট। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ বুরাইমির Bawadi Hotel Apartment-এ দূতাবাসের একটি কনস্যুলার টিম এসব সেবা প্রদান করবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং ৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কনস্যুলার সেবা কার্যক্রম চলবে।

এ সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন ও সংশোধন আবেদন, ডকুমেন্টস সত্যায়ন, NOC, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা, আউটপাসের আবেদন এবং পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের MRP পাসপোর্ট ও ওমানের সিভিল আইডি সঙ্গে আনতে বলা হয়েছে।

নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ওমানে জন্মগ্রহণকারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটে করা আবেদনের প্রিন্ট কপিও সঙ্গে রাখতে হবে।

দূতাবাস জানিয়েছে, সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হতে হবে। তবে ৫ বছরের নিচের শিশুদের সঙ্গে আনার প্রয়োজন নেই।

বুরাইমি ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসীদের amardutabashmuscat.org পোর্টালের মাধ্যমে সিডিউল গ্রহণ করে নির্ধারিত তারিখ ও সময়ে সেবা নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিডিউল ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা উন্মুক্ত করা হয়েছে।

এ ছাড়া পাসপোর্ট বিতরণের জন্যও একই পোর্টালের মাধ্যমে ২ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে সিডিউল গ্রহণ করতে হবে। সিডিউল গ্রহণকারীদেরই পাসপোর্ট বিতরণ করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে +৯৬৮ ৯১৯৮০৬২১ নম্বরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।