প্রবাস বাংলা
ঢাকাSaturday , 5 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

প্রবাস বাংলা
September 5, 2026 4:55 pm
Link Copied!

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং আয়োজকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক পরিচয় নয়; এটি একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র গৌরবের নাম। তাই দল-মত, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার বিভাজন ভুলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে একত্রিত করে একটি সর্বজনীন ও ব্যতিক্রমধর্মী উৎসব আয়োজন করতে হবে।

সভায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসবকে সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দু-একদিনের মধ্যে উৎসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে উৎসবের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

প্রাথমিক পরিকল্পনায় চট্টগ্রামের সংস্কৃতি, সংগীত, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকার বিশেষভাবে তুলে ধরা হবে। পাশাপাশি চট্টগ্রামের স্বকীয় পরিচয় ও বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মসহ বৃহত্তর ব্রিটিশ সমাজের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকরা মনে করছেন, সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের চট্টগ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হতে পারে।

উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেলসহ আরও অনেকে।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টিভির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত হতে না পারায় ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজামসহ আরও কয়েকজন দুঃখ প্রকাশ করে উৎসবের সফলতা কামনা করেছেন।

চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির জয় হোক—ঐক্যবদ্ধ চট্টগ্রামবাসীর হাত ধরে এগিয়ে যাক ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।