পিবিএন ডেস্ক : ওমানের সোহারস্থ বাংলাদেশ স্কুলের ২০২৬ সালের নতুন ম্যাসেজমেন্ট কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং পরবর্তী প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ স্কুল সোহার-এর অধ্যক্ষ কামাল এ. আমবিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে।

নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন মোরাদকে সভাপতি, মোহাম্মদ আলী আকবরকে অর্থ পরিচালক, ড. এ কে এম নাজমুল হককে একাডেমিক পরিচালক, মোহাম্মদ কুমরুল ইসলামকে প্রকল্প পরিচালক এবং মোহাম্মদ আরসাদকে প্রশাসনিক পরিচালক করা হয়েছে।
এ ছাড়া মো. ইউসুফকে ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক এবং কামাল আহমেদ আমবিয়াকে অধ্যক্ষ ও সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ স্কুল সোহার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সেবায় তাদের সফল, স্বচ্ছ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ দায়িত্ব পালনের প্রত্যাশা করা হয়েছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতার জন্য পরিচালনা পর্ষদ, বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ও পর্যবেক্ষক, প্রার্থী, পোলিং এজেন্ট, নির্বাচন কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ স্কুল সোহার কর্তৃপক্ষ।