প্রবাস বাংলা
ঢাকাMonday , 10 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে

প্রবাস বাংলা
February 10, 2025 10:17 am
Link Copied!

সংযুক্ত আরব আমিরাত থেকে মোঃ ওসমান চৌধুরী: শারজাহস্থ স্কাইলাইন বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত “ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ”-এর নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

দুবাইতে অবস্থিত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনসুলেট জেনারেল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্স-আপ হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। পাকিস্তান কনস্যুলেটের হেড অফ চ্যান্সারী, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর এবং পরিচালক (কমিউনিকেশন) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।