প্রবাস বাংলা
ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

প্রবাস বাংলা
February 12, 2025 1:40 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: অবৈধ বিদেশি সিগারেট বিক্রির অপরাধে চট্টগ্রামে দুইটি দোকানে অভিযান চালিয়েছে ভ্যাট কমিশনার ও পুলিশ।

গত সোমবার চট্টগ্রাম নগরীর লালদীঘির পশ্চিম পাড়ে পুরাতন গীর্জা এলাকার ইত্যাদি স্টোর ও এস.এস ফুডস স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানে দুই দোকান থেকে অবৈধ বিদেশি ব্র্যান্ডের ১৬ হাজার ৯২০ পিস মন্ড, ওরিস, এসে এবং পেট্রন সিগারেট জব্দ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ সিগারেটগুলো জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর গত ৯ জানুয়ারি থেকে শুল্ক ও কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যেই নতুন মূল্যের ভিত্তিতে স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা জারি করেছে। সিগারেটের ওপর কর বাড়ায় দেশে অবৈধ বিদেশি সিগারেট আমদানী বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।