প্রবাস বাংলা
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান প্রবাসীদের তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করতে কাজ করছে সৈয়দ তানভীর আহমেদ

প্রবাস বাংলা
জুন ২৯, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল ওমান এর আঞ্চলিক প্রধান বাংলাদেশি সৈয়দ তানভীর আহমেদ।

ওমান প্রবাসী ও তরুণ প্রজন্মকে একের পর এক ধারাবাহিক সাফল্যে প্রেরণা যুগাচ্ছেন বাংলাদেশি সৈয়দ তানভীর আহমেদ।

কুষ্টিয়াতে জন্মগ্রহণ করা সৈয়দ তানভীর আহমেদ শৈশব কৈশোর নিজ এলাকাতে অতিবাহিত করলেও, পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সের উপর
স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে।

শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন চাকরি জীবনের সূচনা করলেও বর্তমান তিনি কর্মরত রয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ফিনটেক (ফিনান্সিয়াল টেকনোলজি)
ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল কোম্পানি’র আঞ্চলিক প্রধান হিসেবে। সৈয়দ তানভীর আহমেদ প্রবাসী ও তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল যোগাযোগ মাধ্যমের সমস্যা সমাধান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কোর্ডিং ও ডিজিটাল মার্কেটিং নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে।

তরুণদের নিয়ে কাজ করে যাওয়া এই বাংলাদেশি যুবক বিশ্বের প্রভাবশালী পত্রিকা (forbesmiddleeast) সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসে তার সাফল্য।

সৈয়দ তানভীর আহমেদ জানান, প্রবাসী ও তরুণ সমাজ নিজের স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি অসংখ্য তরুণ।

বিস্তারিত ভিডিও লিংক- 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।