প্রবাস বাংলা
ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে বাংলাদেশি আম মেলা : বিক্রি ছাড়িয়েছে ৫০ টন

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: কাতারের সুক ওয়াকিফে চলমান প্রথম বাংলাদেশি আম মেলার (আল হাম্বা এক্সিবিশন) চার দিনেই আম বিক্রি হয়েছে ৫০,৯৫০ কেজি (৫০ টনের বেশি)। এই চার দিনে মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৪৫,৭০০ জন।

সুক ওয়াকিফ কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যমতে:- প্রথম দিনে বিক্রি হয় ৮,৭০০ কেজি আম, দ্বিতীয় দিনে ১১,৩০০ কেজি, তৃতীয় দিনে ৯,৭০০ কেজি এবং চতুর্থ দিনে সর্বোচ্চ ২১,২৫০ কেজি আম বিক্রি হয়।
মেলায় প্রথম দিনে দর্শনার্থী ছিল ৭,০০০ জন – দ্বিতীয় ও তৃতীয় দিনে ১২,২০০ ও ১২,৫০০ জন এবং-চতুর্থ দিনে ১৪,০০০ জন বিভিন্ন দেশের প্রবাসী উপস্থিত ছিলেন।

সুক ওয়াকিফ আয়োজিত এই মেলা চলবে ১ জুলাই পর্যন্ত।
এইমেলান জুড়ে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু।

মেলায় স্থান করে নিয়েছে ২০ প্রজাতির বাংলাদেশি আমসহ আমজাতীয় বিভিন্ন পণ্য ও অন্যান্য দেশীয় ফলের সমাহার।

প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের বিখ্যাত আমজাতের মধ্য রয়েছে, আম্রপালি, ল্যাংড়া, কাটিমন, হিমসাগর, খিরসাপাত, ফজলি, গোপালভোগ, হাড়িভাঙ্গা, লক্ষণভোগ*, ইত্যাদি।
এছাড়া লিচু, কাঁঠাল, ড্রাগন ফল, পেয়ারা, লটকন ও আনারসও স্থান করে নিয়েছে মেলায়।

বিক্রয়তারা জানান, উচ্চ মানের এসব ফল বাংলাদেশ থেকে সরাসরি আনা হয়েছে এবং অংশগ্রহণকারীদের অধিকাংশই এসেছেন বাংলাদেশ থেকে।

এই উৎসব বাংলাদেশের আম মৌসুমকে কেন্দ্র করে প্রথমবার আয়োজন করা হয়েছে, যাতে দেশি-বিদেশি কোম্পানিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠে এবং ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নতমানের পণ্য পান।
এটি বাংলাদেশ দূতাবাস ও সেলিব্রেশনস কমিটির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।