প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বিমানের দুবাই ও আবুধাবি রুটে বিশেষ ফ্লাইট ১৪ ও ১৫ মার্চ

প্রবাস বাংলা
মার্চ ১৩, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত থাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । দুবাই, আবুধাবি ও শারজাহগামী যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৬ তারিখে ঢাকা থেকে কয়েকটি ফ্লাইট পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে আটকে পড়া যাত্রীদের কথা বিবেচনা করে নির্দিষ্ট কিছু ফ্লাইট চালু করা হচ্ছে।

১৪ মার্চ ২০২৬ :ফ্লাইট BG147 : ঢাকা – চট্টগ্রাম – দুবাই | সকাল ৭টা ৩০ মিনিট(বাংলাদেশ সময়)
ফ্লাইট BG327 : ঢাকা – আবুধাবি | দুপুর ১টা ৪৫ মিনিট।

১৫ মার্চ ২০২৬ ফ্লাইট BG347: ঢাকা – দুবাই | সকাল ৯টা ৩০ মিনিট ফ্লাইট BG327 : ঢাকা – আবুধাবি | দুপুর ১টা ৪৫ মিনিট

বিমান জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে ভ্রমণের জন্য যেসব যাত্রী টিকিট কিনেছেন, তারা উল্লিখিত ফ্লাইটগুলোতে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা বুকিংয়ের জন্য বিমানের যেকোনো সেলস সেন্টার, টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি, অথবা বিমান কলসেন্টার (১৩৬৩৬)-এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা পাওয়া যাবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন কোনো সিদ্ধান্ত হলে তা যাত্রীদের দ্রুত জানানো হবে।

ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করা যাবে— বিমান কলসেন্টার:১৩৬৩৬ (অভ্যন্তরীণ) আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।