
নিউজ ডেস্ক: সৌদির আল-বাহা অঞ্চলে নারীকে যৌন হয়রানির অভিযোগে আটক হয়েছে এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার।
জানা যায়, সৌদি আরবের আল-বাহা অঞ্চলে এক বাংলাদেশি বাসিন্দা একজন নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠে, পরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম জহিরুল ইসলাম।
আল-বাহা অঞ্চলের সিকিউরিটি পেট্রোল এবং কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার প্রতিরোধ বিভাগ যৌথ অভিযানে জহিরুল ইসলাম নামের ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।
আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আসামিকে পাবলিক প্রসিকিউশনের (রাষ্ট্রীয় প্রসিকিউটর) কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।