প্রবাস বাংলা
ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া থেকে ফিরেছে বিপদগ্রস্ত ১২৩ জন বাংলাদেশি

Link Copied!

নিউজ ডেস্ক: বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় ত্রিপলী থেকে বিপদগ্রস্ত ১২৩ জন বাংলাদেশি অভিবাসীকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় নিরাপদে দেশে প্রেরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও মিনিস্টার (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদ, প্রথম সচিব (শ্রম) ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা প্রত্যাবাসিত অভিবাসীদেরকে বিদায় জানান। এ সময় তাঁরা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটটি(নম্বর: UZ222) ১৮ জুন ২০২৫ তারিখে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৬টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রত্যাবাসিত অভিবাসীরা ত্রিপলী ও আশেপাশের শহরগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন এবং তাঁদের মধ্যে ২৩ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

উল্লেখ্য প্রত্যাবাসিত অভিবাসীরা দুখুল বা ভিসা ছাড়া অনিয়মিতভাবে অবস্থানের কারণে তাদের নতুন পাসপোর্ট বা আউটপাসে বহির্গমন ভিসা (খুরুজ) অর্জন করা দূতাবাসের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন অধিদপ্তরের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে এসব অভিবাসীদের জন্য বহির্গমন ছাড়পত্র অর্জন করতে সক্ষম হন। বিদায়কালে দূতাবাসের পক্ষ থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের সুস্থতা ও নিরাপদে দেশে পৌঁছানোর জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।