প্রবাস বাংলা
ঢাকাMonday , 30 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে গ্রেপ্তার ১৩ হাজার দিচ্ছে ১৫ বছর জেল

Link Copied!

সৌদি রিয়াদ: সৌদি আরবে এক সপ্তাহে মোট ১৩ হাজার ৫৩২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জুন থেকে ২৫ জুনের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এবং সৌদি সরকারি সংস্থাগুলির সহযোগিতায় পরিচালিত অভিযানে সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৭,৯০৩ জন আবাসিক আইন লঙ্ঘনকারী, ৩,৭৪৪ জন অন্যদেশ থেকে সীমান্ত অতিক্রম করে এবং সৌদির আইন লঙ্ঘনকরে প্রবেশকারী এবং ১,৮৮৫ জন সৌদির শ্রম আইন লঙ্ঘনকারী।

মন্ত্রণালয় জানিয়েছে যে মোট ৯,৪৭৯ জন অবৈধ প্রবাসূকে বহিষ্কার করা হয়েছে, ৬,২২৫ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের দূতাবাস সমূহে পাঠানো হয়েছে এবং ২,০৭২ জনকে তাদের ভ্রমণ সংরক্ষণ সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে।

সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হওয়া মোট ব্যক্তিদের সংখ্যা ছিল ১,৮৯২, যাদের মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬৭ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং কর্মসংস্থান প্রদানের সাথে জড়িত প্রায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১০,৭৮৩ জন পুরুষ এবং ১,১২৫ জন মহিলা সহ মোট ১১,৯০৮ জন অবৈধ বাসিন্দা বর্তমানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেন, যে কেউ, যারা সৌদি আরবে অন্যদেশের ব্যক্তিদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করবে, তাদের তার ভূখণ্ডে পরিবহন করবে, আশ্রয় দেবে বা অন্য কোনও সহায়তা বা পরিষেবা দেবে, তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এতে আরো বলা হয়েছে, পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত ঘর বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনসাধারণকে মক্কা, রিয়াদ এবং পূর্ব প্রদেশের ৯১১ নম্বরে এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের ৯৯৯ এবং ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনের যেকোনো ঘটনা রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।