প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাংলাদেশিদের সতর্ক করে বার্তা

প্রবাস বাংলা
জুলাই ৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক : ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস মাস্কাট।

গত রবিবার (৬ জুলাই) ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, প্রবাসী বাংলাদেশিদের এই সতর্ক করেন দূতাবাস কতৃপক্ষ।

ওমান পুলিশের বরাত দিয়ে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস সংলগ্ন উপকূলীয় এলাকা পরিষ্কার ও নিরাপদ রাখতে দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের অনুরোধ জানানো যাচ্ছে।

একই সাথে দূতাবাসের এলাকায় খাবারের প্যাকেট, পানির বোতল বা অন্যান্য বর্জ্য ফেলা থেকে, সতর্ক থাকতেও বলা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এলাকা ও সংলগ্ন এলাকায় জড়ো হওয়া, আড্ডা দেওয়া এবং উচ্চ স্বরে কথা বলা যা ওমান রয়্যাল পুলিশের নজরে আসে।
ওমানের শৃঙ্খলা বজায় রাখতে দূতাবাসের আশপাশে ভিড় জমানো এবং সকলপ্রকার বিশৃঙ্খলা থেকে বিরতি থাকার অনুরোধ করা হয়েছে।

একইসাথে দু,দেশের সু- সম্পর্ক বজায় রাখতে ওমানের আইন মেনে চলারও আহবান জানান দূতাবাস।

একই সাথে ওমানে অবস্থানরত প্রবাসীদের প্রতি দূতাবাসের নির্দেশনাগুলো মেনে চলে, দূতাবাসে আসার সময় সচেতন থাকার পরামর্শও দেন দূতাবাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।