প্রবাস বাংলা
ঢাকাSaturday , 12 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে জামায়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Link Copied!

কামাল উদ্দীন চৌধুরীঃ জামায়াতে ইসলামীর রুকন ও দায়িত্বশীল মরহুম জি.এম. ইলিয়াস, মরহুম দিদারুল আলম হেলাল এবং মরহুম মফিজুর রহমান এর রুহের মাগফিরাত কামনায় ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই শনিবার বিকাল ৫টায় থানা কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জাব্বার।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসীম উদ্দীন আজাদ, থানা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনি এবং থানা শুরা সদস্যসহ অন্যান্য দায়িত্বশীলগণ।

বক্তারা মরহুমদের ইসলামী আন্দোলনে অবদান, তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।