
পিবিএন ডেস্ক : দূতাবাসগুলোতে প্রবাসীদের সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় পাসপোর্ট সেবা নিয়ে, যেখানে দীর্ঘ লাইন, দূর-দূরান্ত থেকে কাজ ছেড়ে আসা, দূতাবাসের বাহিরে দালালের কবলে পড়া ইত্যাদি।
এইসব বিষয় বিবেচনা করে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট সেবা প্রবাসীর দোড়ঘুড়াই পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস মাস্কাট।
এখন থেকে পোস্টের মাধ্যমে ওমান প্রবাসীরা ঘরে বসেই হোম ডেলিভারির মাধ্যমে অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
যার ফলে, পাসপোর্ট গ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না, দূতাবাসের এমন উদ্দ্যোগে প্রবাসীদের কমবে ভোগান্তি এবং সময়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে (১ ওমানি রিয়াল) এবং হোম ডেলিভারির ক্ষেত্রে (১ রিয়াল ৫০০ পয়সা) ওমান পোস্টের সার্ভিস চার্জ পরিশোধ করে পাসপোর্ট সংগ্রহ করতে পারবে পাসপোর্ট দাদা।

প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে, তাদের আগামী ২০ জুলাই ২০২৫ থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে।
ওমান পোস্টে আবেদনকালে পাসপোর্ট সেবা প্রার্থীদেরকে নিজ পরিচয় যেমন আইডি কার্ড, পুরাতন পাসপোর্ট কিংবা ফোন নম্বর ইত্যাদির মাধ্যমে যাচাই করা হবে।
এ বিষয়ে দূতাবাস থেকে ওমান পোস্টের শাখাসমূহের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনকারীরা তাদের পছন্দনীয় শাখা অথবা নিজের ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিতে পারবেন।
এদিকে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে দূতাবাস বদ্ধপরিকর, এতে ওমান প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস।
এদিকে, ওমান দূতাবাসের ফেজবুক পেইজে এক পোষ্ট বলা হয়েছে, যাদের পাসপোর্ট ইতোমধ্যে ডেলিভারি বা বিতরণের জন্য প্রস্তুত হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে, দূতাবাসে না এসে ওমান পোস্টের মাধ্যমে স্বল্প খরচে নিজ বাসস্থান বা নিকটস্থ ওমান পোস্ট হতে সংগ্রহ গ্রহণ করা যাবে।
উল্লেখ্য, বিতরণের জন্য প্রস্তুত প্রথম তালিকা প্রকাশ করেছে দূতাবাস।













