প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ইসলামি ব্যাংকের সাথে ফাস্ট এক্সচেঞ্জেে চুক্তি

প্রবাস বাংলা
জুলাই ৩০, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে চলতি বছরে যাত্রা করা ফাস্ট এক্সচেঞ্জ কোম্পানি সাথে রেমিট্যান্স পার্টনারশিপ হিসেবে যুক্ত হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ওমানের রাজধানী মাস্কাটে ফাস্ট এক্সচেঞ্জ হাউজের নিজস্ব হলরুমে ফিতা ও কেক কেটে ইসলামি ব্যাংক বাংলাদেশ এবং ফাস্ট এক্সচেঞ্জ হাউজের সাথে রেমিট্যান্স প্রবাহের কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাস্ট এক্সচেঞ্জ হাউজের চেয়ারম্যান ড. গাজী নাসের আল-আলাউই এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ( IBBPLC) ওমানের কান্ট্রি কোঅর্ডিনেটর আবু হায়দার মোহাম্মদ তোফায়েল সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বাংলাদেশর রেমিটেন্স প্রবাহ আরও সহজ করতে এবং দ্রুততম সময় টাকা পাঠাতে ফাস্ট এক্সচেঞ্জ সর্বোচ্চ ভূমিকা রাখবে জানান কোম্পানিটির চেয়ারম্যান ।

এদিকে দেশে রেমিট্যান্স প্রেরণ এবং প্রবাসীদের সব ধরনের ব্যাংকিং সেবা দিতে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ ও বিদেশের মাটিতে কাজ করে যাচ্ছে বলে জানান আবু হায়দার মোহাম্মদ তোফায়েলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।