
পিবিএন ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিমের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাথিস বিচিত্রান, বিজনেস ম্যানেজার আহমাদ উল্লাহ এবং মার্কেটিং ম্যানেজার বিনোদ কুমার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওমান বাংলাদেশ দূতাবাসের হল এই সাক্ষাৎ করেন এক্সচেঞ্জের কর্মকর্তাবৃন্দ।
উষ্ণ অভ্যর্থনা এবং অর্থপূর্ণ মিথস্ক্রিয়ার মাস্কাটের বাংলাদেশ দূতাবাসে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় ওমান থেকে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাটাতে উদ্বুদ্ধকরণ, হুন্ডি প্রতিরোধে করণীয়’সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একইসাথে লুলু এক্সচেঞ্জের পক্ষ থেকে বাংলাদেশী প্রবাসীদের জন্য নেয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লাথিস বিচিত্রান এবং বিজনেস ম্যানেজার আহমাদ উল্লাহ ।
উল্লেখ্য যে, ২০১১ সালে কার্যক্রম শুরু করার পর, লুলু এক্সচেঞ্জ ওমানের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান।
লুলু এক্সচেঞ্জ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সাথে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ এবং তাদের রেমিট্যান্স অ্যাপ ‘লুলু মানি’র আঞ্চলিক ফিনটেক পার্টনার হিসেবেও একটি চুক্তি করেছেন।
এর আগে ওমানের এক্সচেঞ্জ কোম্পানিগুলির মধ্যে একটি, বিশ্বস্ত মানি এক্সচেঞ্জ হিসেবে ‘Oman’s Most Trusted Brand Awards 2023- 24-এ ভূষিত হয়েছে লুলু এক্সচেঞ্জ।














