প্রবাস বাংলা
ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানির ঘরে ৪২ বছর চাকরি পরে সেখানেই মৃ”ত্যু

প্রবাস বাংলা
September 24, 2025 1:48 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানির ঘরেই দীর্ঘ ৪২ বছর চাকরি করে, সেই ওমানীর ঘরেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম হাটহাজারীর বাসিন্দা ওমান প্রবাসী আবুল কালাম।

১৯৮২ সালে ওমান এসে ওমান বারকা অঞ্চলে ওমানি স্পন্সর আল ফারসি, দরবেশ পরিবারে ঘরে কাজ দিয়ে প্রবাস জীবন শুরু করেন তিনি। দীর্ঘ সময়ে ওমানীর ঘরেই কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে ওমান প্রবাসী আবুল কালাম এর মৃত্যুতে নিজ বাসভবনে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেন ওমানি স্পন্সর।

একজন সাধারণ কর্মচারীর জন্য ওমানি পরিবারের এই আন্তরিকতা ভালোবাসা বিরল দৃশ্যান্ত বলে মনে করেন ওমান কমিউনিটির নেতৃবৃন্দ।

ওমানী স্পন্সর আল ফারসি বলেন, উনি আমাদের শুধু কর্মচারী ছিলেন না উনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন।
দোয়া মাহফিলে আল ফারসী, দরবেশ পরিবারের আমন্ত্রণ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের  সভাপতি  ইয়াছিন চৌধুরী সিআইপি, হাটহাজারী সমিতির সভাপতি  আবদুল হান্নান তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ সায়েম, অর্থ সম্পাদক নজরুল তালুকদার, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক  আলবি, ওমানি স্পন্সরে পরিবারের সদস্য ও প্রচুর সংখ্যক ওমানি ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়। এরআগে, ওমানি স্পন্সরের তত্বাবধানে ওমানে মৃত্যবরণ করা আবুল কালামের মরদেহ দেশ প্রেরণ করা হয়। এদিকে ওমানের মানবিক সংগঠন হাটহাজারী সমিতির নেতৃবৃন্দ আবুল কালাম এর পাশে থেকেই ওমানে প্রথম জানাযা শরিক ছিলেন।

এদিকে আবুল কালামের পরিবারের সাথে সাক্ষাৎ দেশে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন স্পন্সর ওমানী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।