প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে সাফল্য পুরস্কার পেলেন শেফ শামীম আহমেদ আখন্দ 

প্রবাস বাংলা
এপ্রিল ১৪, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মাস্কাট: ওমানের গ্র্যান্ড হায়াত মাস্কাট-এ অনুষ্ঠিত ‘Aussie Beef & Lamb Meat Competition’-এ বিজয়ী বাংলাদেশি শেফ শামীম আহমেদ আখন্দকে তার সৃজনশীল ও প্রশংসনীয় কাজের জন্য মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

এক অনাড়ম্বর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেফ শামীমের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে উৎসাহ প্রদান করেন।

এসময় তিনি বলেন, বিদেশে অর্জিত এ ধরনের সাফল্য প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও শামীম আহমেদ আখন্দের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মেজবাউল আজিম। তিনি শেফ শামীমের অর্জনের প্রশংসা করে বলেন, মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। তারা শেফ শামীমের এই অর্জনে গর্ব প্রকাশ করেন।

উল্লেখ্য, HORECA Oman-এ আয়োজিত ‘Aussie Beef & Lamb Meat Competition’-এ মেধার স্বাক্ষর রেখে মেরিট সার্টিফিকেট অর্জন করেছেন প্রবাসী বাংলাদেশি শেফ শামীম আহমেদ আখন্দ।

গ্র্যান্ড হায়াত মাস্কাট-এর এই প্রতিভাবান শেফের এমন অর্জনে গর্বিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তার এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।