প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, নতুন এয়ারলাইন্স চালুর ব্যবস্থা, বিমানের টিকেটের দাম নিয়ন্ত্রণ, নো ভিসা ফি কমানো এবং ম্যানচেস্টার রুট সচল রাখাসহ প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এই মতবিনিময়ের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইন, সাধারণ সম্পাদক, তৌহিদুল করীম মুজাহিদ, ট্রাজারার, জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলের পক্ষে মোহাম্মাদ কদর উদ্দিন, আব্দুর রহীম বেগ, আব্দুল কাহার সালাম, শেখ ইসতাফ উদ্দিন আহমেদ, লায়েক মিয়া, আমীর উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান শিকদার শাহীন, মাজিদুর রহমান রুনু, আব্দুল হাই, মশিউর রহমান ফখরুল, শাহরিয়ার বিন আকিব প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানার, আইন বিষয়ক সম্পাদকমাহবুব তোহা, আইটি সম্পাদক রাজিব হাসান, প্রচার সম্পাদক শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, সোশ্যাল মিডিয়া সম্পাদক আবদুল্লাহ আল তারিক, টিভি২৪ বাংলা, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সদস্য মাসুদুর রহমান।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ওয়েলফেয়ার কাউন্সিলের দাবিগুলোকে সমর্থন জানিয়ে প্রবাসীদের কল্যাণে জনমত গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।