প্রবাস বাংলা
ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাস বাংলা
September 30, 2025 7:23 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবী জানানো হয়।

ফিলিস্তিনের রাষ্ট্রদুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন- শহীদ জিয়ার আমলে বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামুল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বিএনপি সরকারের অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।