প্রবাস বাংলা
ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের সরকার

Link Copied!

রমজান আলী জিসান কাতার : কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার সরকার। তারা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ড. মাজেদ আল আনসারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “এই হামলা একটি নির্লজ্জ আগ্রাসন। এটি শুধু কাতারের উপর আঘাত নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার দৃষ্টান্ত।”

তিনি আরও জানান, এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কাতার আন্তর্জাতিক আইনের আওতায় প্রতিক্রিয়া জানাবার অধিকার সংরক্ষণ করে এবং আক্রমণের প্রকৃতি ও মাত্রার ভিত্তিতে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।