প্রবাস বাংলা
ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতর উপলক্ষে ওমান বাংলাদেশ দূতাবাস ৫ দিন বন্ধ

Link Copied!

পিবিএন ডেস্ক : পবিত্র শবে-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস টানা পাঁচ দিন বন্ধ থাকবে। দূতাবাস কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকবে। ওমান সরকার ঘোষিত ঈদুল ফিতরের সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে দূতাবাসের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

তবে ছুটিকালীন সময়ে জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছে দূতাবাস। জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হোয়াটসঅ্যাপ নম্বর +৯৬৮ ৯১৯৮০৬২১-এ টেক্সট বা ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। এছাড়া একান্ত জরুরি ক্ষেত্রে +৯৬৮ ৯১৯৯৭৮৫২ নম্বরে সরাসরি ফোন করা যাবে।

প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে এই জরুরি যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।