প্রবাস বাংলা
ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

স্পিকারের সঙ্গে ওমান কমিউনিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্মারকলিপি পেশ

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক | মাসকাট, ওমান

ইরান সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ওমানের রাজধানী মাসকাটে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দল।

মাসকাটের একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরে একটি স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ কমিউনিটির পক্ষে দাবিগুলো উপস্থাপন করেন সিনিয়র কমিউনিটি লিডার সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম।

প্রতিনিধি দল ওমানে বাংলাদেশিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি স্পিকারের কাছে তুলে ধরেন। এর মধ্যে, ওমানের বন্ধ থাকা কর্মভিসা পুনরায় চালুর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ওমান সফরের উদ্যোগ। ঢাকায় ওমান দূতাবাসের জন্য গুলশান বা বনানীতে উপযুক্ত জায়গা বরাদ্দ। এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো এবং দেশে ফিরে আসা অসুস্থ ও অসহায় প্রবাসীদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

প্রবাসীদের জন্য মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা পেনশন ভাতা চালু, দেশের বিমানবন্দরগুলোতে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেটমুক্ত করার দাবি জানানো হয়।

একইসাথে শিক্ষা খাতে বাংলাদেশ স্কুল মাস্কাটে জাতীয় শিক্ষাক্রম (ন্যাশনাল কারিকুলাম) চালু এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মাসকাটে বাংলাদেশ দূতাবাসের জন্য নিজস্ব বড় ভবন নির্মাণ, প্রয়োজনীয় সরকারি অনুদান এবং দূতাবাসে জনবল বৃদ্ধির বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্ব পায়।

প্রতিনিধি দল বর্তমান রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং দূতাবাসের কর্মকর্তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে দূতাবাসের কার্যক্রমকে আরো গতিশীল করতে ডিজিটাল সিস্টামের আরো উন্নতি করার দাবি জানান।

এসময় ওমান প্রবাসীদের বক্তব্য এবং দাবি সমূহ মনোযোগ দিয়ে শোনেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। তিনি বলেন, প্রবাসীদের উত্থাপিত দাবি ও প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীরাই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে এবং দেশের উন্নয়নে অব্যাহত ভূমিকা রাখতে হবে।

স্পিকার এ সময় ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান এবং উষ্ণ আতিথেয়তার জন্য মাসকাটে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, হাজী হাবিবুর রহমান, অধ্যাপক ওসমান গনি, প্রকৌশলী আবদুল হামিদ, নুর হোসেন তালুকদার, আজিমুল হক বাবুল, এস এম হারুন উর রশীদ, ঈসা সিরাজ চৌধুরী, আবুল কালাম এবং মোহাম্মদ ফজলুল বারীসহ ওমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।