প্রবাস বাংলা
ঢাকাMonday , 17 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত সাক্ষাত করেন শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এর সাথে

প্রবাস বাংলা
February 17, 2025 11:33 am
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কুয়েতের মাননীয় উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে এই সাক্ষাতে মিলিত হন তারা।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। এই প্রচেষ্টায়, রাষ্ট্রদূত বাংলাদেশীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের ‘লা মানা’ প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ-এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা।
জবাবে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতকে জানান যে, কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশী। এমতাবস্থায়, তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন-কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খল ভাবে জীবন-যাপন করে এই মর্মে তাদেরকে অবহিত করার জন্য মান্যবর রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।