প্রবাস বাংলা
ঢাকাSunday , 16 March 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

https://probashbangla.news/?p=3050ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৃহত্তর কুমিল্লা উইং ওমান এর নেতৃবৃন্দের সাক্ষাৎ

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: ওমানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং, বৃহত্তর কুমিল্লা উইং এর নেতৃবৃন্দ।

কুমিল্লা উইং এর সভাপতি রাকিবুল হাসান এর নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উইং এর প্রধান উপদেষ্টা ইনঞ্জিয়ার ফোরকান উদ্দিন আহমেদ, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও উইং এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ শাহ জাহান, সহ-সভাপতি আব্দুল মতিন, জয়েন্ট সেক্রেটারি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজিব, ইঞ্জিনিয়ার ইসমাঈল।

এ সময়, তার বৃহত্তর কুমিল্লা উইংসহ ওমানে দীর্ঘদিন ধরে চলমান ওমানের ভিসা জটিলতা নিরসন, দূতাবাসের নতুন, দ্রুত সাধারণ শ্রমিক ভিসা চালু। দূতাবাসের পাসপোর্ট নবায়ন সহজিকরণ, বাংলাদেশ বৈধপথে রেমিট্যান্স পাঠানো নিয়ে প্রবাসীদের উৎসাহ মূলক সেমিনার করাসহ পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেট সেবা প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছানোসহ নানা বিষয়ে কথা বলেন কুমিল্লা উইং এর নেতৃবৃন্দ।

পরে, মান্যবর রাষ্ট্রদূতের হাতে আগামী ২২ মার্চ বৃহত্তর কুমিল্লা উইং ওমান এর ইফতারে মাহফিলের দাওয়াত নামা তুলে দেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।