প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে কর্মী হস্তান্তর প্রক্রিয়া সহজ করলো শ্রম মন্ত্রণালয়

প্রবাস বাংলা
জুন ২৩, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: পূর্বের স্পন্সর (মালিক) ছাড়া নতুন স্পন্সরের কাছে ভিসা পরিবর্তের সুযোগ দিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়।

ওমানের শ্রম বাজার স্থিতিশীল রাখতে শ্রম মন্ত্রণালয় (MoL) “গ্রেস পিরিয়ড” বা অনিয়ম সংশোধনের সময়সীমার আওতায় কর্মী হস্তান্তর প্রক্রিয়া আরও সহজ করেছে।

ওমান সরকারের এই উদ্যোগের আওতায় যেসব প্রবাসীর বিরুদ্ধে পূর্বে স্পন্সর ছেড়ে পালানোর অভিযোগ ছিল, তারা নতুন মালিকের কাছে ভিসা নবায়ন করতে পারবে।

একইসাথে, যাদের বতাকা কার্ড (work card) মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং দীর্ঘ সময় ধরে অবৈধভাবে ওমানে অবস্থান করছেন, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

তবে, যেসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তারা এই সুযোগ গ্রহণ করতে পারবে।

ওমান সরকারের এই উদ্দ্যােগে প্রবাসীরা সরাসরি ভিসা পরিবর্তন করতে পারবে কোনো প্রকার জটিলতা ছাড়াই।
ভিসা নবায়নে জন্য নতুন স্পন্সরকে শ্রম মন্ত্রণালয়ের অনলাইন সার্ভিসে পরিবর্তনের একটি আবেদন দিতে হবে। আবেদনের পর, Labor Welfare বিভাগ থেকে নোটিফিকেশন লেটার সংগ্রহ করতে হবে। এই আবেদনের মাধ্যমে Royal Oman Police-এর যেকোনো ট্রাভেল ব্লক বা মুছে যাবে। এরপর মালিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।