প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের বৈঠক

প্রবাস বাংলা
জুলাই ১১, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে বৈঠক করেন।

উক্ত বৈঠকে,পররাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত দু- দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ সহ IISS মানামা সংলাপ ২০২৫, এ বাংলাদেশের অংশগ্রহণ, দু- দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য Foreign Office Consultation ২০২৫ এ বাংলাদেশে সচিব পর্যায়ে সফরের বিষয় সহ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বাহরাইন সফর নিয়ে ও আলোচনা করা হয়।

পরিশেষে, পররাষ্ট্র মন্ত্রী দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে গণ শুনানি ও মোবাইল কনসুল্যার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য মান্যবর রাষ্ট্রদূতের প্রশংসা করেন, এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

এ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান এন্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরি ও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।