
ফোরকান মাহমুদ, ওমান মাস্কাট: বন্ধু সমাজ (ওলামা ও সাংস্কৃতিক বিভাগের) শিল্পীদের নিয়ে ওমানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হামদ্ নাত, ও কোরআন তেলোয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন করছে আল বায়ান ওমরাহ কাফেলা।
এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা মাহবুবুর রহমান।
মুহাম্মদ মাহবুবুল আলম ও হাফেজ আবু হানিফ এর যৌথ পরিচালনায়, এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দীন জাহাঙ্গীর, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার সাদেক হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ,ইন্জিনিয়ার আবদুল হালিম, খোন্দকার ফরিদ আহমেদ, ইঞ্জিনিয়ার খোরশেদ, মাওলানা কামরুল ইসলাম, হুমায়ুন কবির পাটোয়ারী, অনুষ্ঠানের মেইন স্পনসর আল বায়ান ওমরাহ কাফেলার স্বত্বাধিকারী মাওলানা ফয়সাল।

আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, কুরআন তেলাওয়াত” প্রতিযোগীতা ফাইনাল রাউন্ডে
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক আলোচক (লন্ডন) শায়খ ক্বারী আহমাদ হাসান, এয়াকুবনগর মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসা সীতাকুণ্ড সুপার হাফেজ মাওলানা শফিকুল্লাহ্, আন-নুর জামে মসজিদ মিরসরাই খতিব হাফেজ মাওলানা নাজিম উদ্দীন।
এদিকে ইসলামী সংগীত” প্রতিযোগীতা’র
বিচারক হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন প্রখ্যাত গীতিকার ও সুরকার ওস্তাদ শিল্পী তোফাজ্জল হোসাইন খান, গীতিকার ও সুরকার ওস্তাদ শিল্পী গোলাম মাওলা, শিল্পী মিরাদুল ইসলাম মুনিম, সাবেক সংগীত পরিচালক, সসাস।
এদিকে হামদ্, নাত, ও কোরআন তেলোয়াতে অংশগ্রহনকারী দু,গ্রুপের বিজয়ী, ইসলামি সংগীত প্রতিযোগিতায় ১ ম, ২য়, ৩ য় হয় মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, নুরুজ্জামান নুর, কোরআন তিলোয়াত প্রতিযোগিতায় ১ ম, ২য়, ৩ য় হয় আম্মার বিন মাজেদ, হাফেজ মোস্তাফিজ, হাফেজ মহিব উল্লাহ।
বিজয়ী (৬ জনকে) ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে আল বায়ান ওমরাহ কাফেলা, ওমান।
অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আব্দুল মালেক।












